শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ১১:২৪ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধভাবে মজুতকৃত পৌনে ৬ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার

সারাদেশে অবৈধভাবে মজুতকৃত বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে সরকারের জ্বালানি বিভাগ। গত ৩ মার্চ থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত সর্বমোট ৫ লাখ ৭৬ হাজার ৯৯৩ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশজুড়ে কঠোর নজরদারি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২১ এপ্রিল সারাদেশে ৩০৩টি অভিযান পরিচালনা করা হয়। একদিনের অভিযানেই ৯ হাজার ২৪৪ লিটার তেল উদ্ধারের পাশাপাশি ৬৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আদায় করা হয়েছে ৩ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা। জব্দকৃত জ্বালানির মধ্যে রয়েছে ৪ হাজার ৯৪ লিটার ডিজেল, ৪১৫ লিটার অকটেন এবং ৪ হাজার ৭৩৫ লিটার পেট্রোল।

জ্বালানি বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, গত ৩ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত দেড় মাসেরও বেশি সময় ধরে পরিচালিত ১১ হাজার ১৯৭টি অভিযানে ব্যাপক সাফল্য মিলেছে। এই সময়ে অনিয়মের অভিযোগে ৪ হাজার ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে মোট ১ কোটি ৮০ লাখ ৯৬ হাজার টাকা অর্থদণ্ড আদায়ের পাশাপাশি ৫৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৩ লাখ ৯০ হাজার ২০৯ লিটার ডিজেল, ৪০ হাজার ৮৪৬ লিটার অকটেন এবং ৯৭ হাজার ৪৩৮ লিটার পেট্রোল উদ্ধার করা সম্ভব হয়েছে। বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়