শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০১:২০ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত, সেবায় আসছে বড় পরিবর্তন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অধীনে থাকা এ প্রকল্পের অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করারও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে মোট পাঁচটি এজেন্ডা থাকলেও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই প্রস্তাবটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ।

পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাটি তিনটি জেলার (ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর) সীমানায় অবস্থিত।

এই প্রশাসনিক জটিলতার কারণে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের কার্যক্রম পর্যাপ্ত ছিল না। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে কাঙ্ক্ষিত নাগরিক সেবাও নিশ্চিত করা যাচ্ছিল না। তাছাড়া এলাকাটি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত না হওয়ায় ওয়াসার সেবা পাওয়াও সম্ভব হচ্ছিল না।

এসব সমস্যা সমাধান এবং টেকসই নগর ব্যবস্থাপনার মাধ্যমে এলাকাটিকে বসবাসের উপযোগী করতে পূর্বাচলকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। এর ফলে ওই এলাকার বাসিন্দারা জন্ম ও মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ও ড্রেন নির্মাণ বা সংস্কার, সড়কবাতি রক্ষণাবেক্ষণ এবং মশক নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় নাগরিক সেবা সহজেই পাবেন।

পাশাপাশি, পূর্বাচলের বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রকল্প এলাকাটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় আনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া কার্যকর ও সুষ্ঠু পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থাপনার জন্য পুরো প্রকল্প এলাকাকে ঢাকা ওয়াসার অধিক্ষেত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্বাচল এলাকার নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং সুষ্ঠু প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনার স্বার্থে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা এবং গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার অধীনে থাকা প্রকল্পের অংশগুলোকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি যৌক্তিক বিবেচনায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত এই সিদ্ধান্তগুলোর ফলে পূর্বাচল নতুন শহরের বাসিন্দাদের দীর্ঘদিনের নাগরিক ভোগান্তির অবসান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়