শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি সংকট নেই, এটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে: মির্জা ফখরুল

সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশে সরবরাহের জন্য জ্বালানি তেলের সমস্যার সৃষ্টি হয়নি, এটি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, জ্বালানি তেল নিয়ে কিছু মানুষ অনৈতিক ব্যবসা শুরু করেছে।

এজন্য তেল বিক্রি করে কেউ যাতে ফায়দা না লুটতে পারে তার নজরদারি করাসহ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে বলেছি। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, হঠাৎ করে একটা দুর্যোগ নেমে এসেছে। ইরান-আমেরিকা যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে।

বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেলের দাম বেড়ে গিয়েছে।

পেট্রল পাম্পগুলোতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন। কিন্তু দেশে জ্বালানি সংকট নেই, সমস্যা সৃষ্টি করা হয়েছে। 

মির্জা ফখরুল বলেন, আপনারা কখনও বিচলিত হবেন না। অন্যায়কে প্রশ্রয় দেবেন না। দুর্ভাগ্যজনকভাবে দেশে একটা শ্রেণি সৃষ্টি হয়েছে যারা দেশের স্থিতিশীল নষ্ট করতে চায়। আমরা ঐক্যবদ্ধভাবে ৫ আগস্টে ফ্যাসিস্ট শক্তিতে পরাজিত করেছি। দল, জোট আন্দোলন করেছে। যারা এসবের জন্য প্রাণ দিয়েছেন, এটার মূল্য দিতে হবে। আর সেটা হল একটা শান্তিময়, উন্নত ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই।

এসময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৬২৮টি পরিবারের মাঝে এক বান ঢেউটিন ও ২০ লাখ টাকা দেওয়া হয়। জেলা পরিষদ হতে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারকে এক বান্ডিল টিন, ৬০টি পরিবারকে পাঁচ হাজার টাকা ও উন্নয়নকল্পে ৯০ লাখ টাকার বরাদ্দপত্র দেওয়া হয়। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিইডি উন্নয়নে ১৪ কোটি ৭০ লাখ টাকার বরাদ্দপত্র দেওয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়