শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৪:৩০ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাসে জরুরি বহির্গমন নিশ্চিত করতে বিআরটিএর নতুন নির্দেশ

গণপরিবহনে দুর্ঘটনার সময় যাত্রীরা ভেতরে আটকে পড়ছেন। এতে হতাহতের সংখ্যা বাড়ছে। গণপরিবহন থেকে দ্রুত বের হওয়ার সুযোগ থাকলে দুর্ঘটনায় প্রাণহানি কমানো যাবে মনে করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।

দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে বেশকিছু নির্দেশনা জারি করেছে বিআরটিএ।

এসি ও নন-এসি দুই ধরনের গণপরিবহনে জরুরি বহির্গমন নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বিআরটিএ বলেছে, “বাসে সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার এবং রেল ক্রসিং অতিক্রমকালে দুর্ঘটনা ঘটলে যাত্রীরা দরজা-জানালা দিয়ে দ্রুত বের হতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়ছেন। এতে অনেক ক্ষেত্রে জীবনহানির ঘটনাও ঘটছে।”

এক্ষেত্রে এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন’ চিহ্নিত করার নির্দেশ দিয়েছে বিআরটিএ।

একই সঙ্গে জানালার কাচ ভাঙার জন্য এক বা একাধিক উপযুক্ত উপকরণ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নন-এসি গণপরিবহনের জানালায় পর্দা টানানোর জন্য সমান্তরালভাবে বসানো স্টেইনলেস স্টিলের রড যাত্রীদের বের হওয়ার পথে বড় বাধা সৃষ্টি করে। তাই এসব রড অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়