শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ২০ মে, ২০২৬, ০১:৪০ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের ট্রাভেল এজেন্সিগুলোর জন্য ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত দিলো চীন

সম্প্রতি বাংলাদেশের চীনা দূতাবাস ভিসা আবেদনের জন্য কিছু ট্রাভেল এজেন্সির অসদাচরণ শনাক্ত করেছে। এর মধ্যে ভুয়া আবেদন, ফি প্রকাশ করতে ব্যর্থতা, ভিসা পাওয়ার অসুবিধা অতিরঞ্জিত করা, আবেদন প্রক্রিয়া স্থগিত করা, মিথ্যা তথ্য প্রচার করা, আবেদনকারীদের সঙ্গে প্রতারণা করা অন্যতম।

এই ধরনের কর্মকাণ্ড চীনা ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রমকে ব্যাহত করেছে এবং আবেদনকারীদের স্বার্থের ক্ষতি করেছে বলে মনে করে চীন। সেজন্য ভিসা আবেদনকারী এজেন্সির সেবা উন্নত করার জন্য নতুন শর্ত আরোপ করেছে তারা, যা আগামী ৫ জুলাই থেকে কার্যকর হবে।

বুধবার (২০ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকার চীন দূতাবাস।

আবেদনকারীদের পক্ষে চীনা ভিসা আবেদনকারী ট্রাভেল এজেন্সির অবশ্যই আইএটিএ (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) স্বীকৃতি পেতে হবে। একইসঙ্গে দূতাবাস ট্রাভেল এজেন্সি নির্ভর না হয়ে আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজে নিজে ভিসার জন্য আবেদনের আহ্বান জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য দক্ষ ও মানসম্পন্ন ভিসা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ এবং চীন ও বাংলাদেশের মধ্যে মানুষে মানুষে বিনিময় সহজতর করার জন্য পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে। দূতাবাস কোনও নির্দিষ্ট প্রতিষ্ঠানকে এক্সক্লুসিভ ভিসা এজেন্সি হিসেবে অনুমোদন, মনোনীত বা সুপারিশ করেনি বা কোনও ভিসা সার্ভিস প্রোভাইডারের সঙ্গে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেনি।

বাণিজ্যিক ভিসা আবেদন কার্যক্রম পরিচালনার জন্য দূতাবাসের ছদ্মবেশ ধারণ করা যেকোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে জানিয়ে ওই বিজ্ঞপ্তি আবেদনকারীদের জালিয়াতির বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যেকোনো অনিয়মের ভিসা এজেন্সির কার্যক্রম রিপোর্ট করতে, নিম্নলিখিত ইমেইলের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন:
[email protected]
[email protected]

  • সর্বশেষ
  • জনপ্রিয়