শিরোনাম
◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৪:২৪ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাটে গরু জ্ঞান হারালে আতঙ্ক নয়, দ্রুত যা করবেন

পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র চার দিন পর। ঈদকে সামনে রেখে বহু পরিশ্রম আর পরম মমতায় লালন-পালন করা হয় গবাদিপশু। মাথা ঘাম পায়ে ফেলে খামারিরা আদর-যত্নে নিজের প্রাণপ্রিয় গরুটি বা ছাগলটিকে করেন কোরবানি উপযোগী। কোরবানির ঈদ উপলক্ষে ভালো দাম পাওয়ার আশায় বুক বাঁধেন। দেখেন স্বপ্ন।

স্বপ্নসাধ পূরণে আপন ঠিকানা ছেড়ে প্রিয় প্রাণীটিকে নিয়ে পাড়ি দেন খামারিরা দূর দুরান্তে, কোরবানির পশুর হাটে। কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিতে অনেক সময় তাঁদের পড়তে হয় অনাকাঙ্ক্ষিত-অপ্রত্যাশিত পরিস্থিতিতে। কারণ রোদ-বৃষ্টি-ঝড় কিংবা তীব্র শীতে বৈরী আবহাওয়ায় তাঁদের সঙ্গে থাকা কোনো কোনো গরু অসুস্থ হয়ে যায়। কোনটির হয় জ্বর, কোনটির হয় খিঁচুনি। হারিয়ে ফেলে জ্ঞান। দ্রুত চিকিৎসা না করালে লাখ টাকার রঙিন স্বপ্ন মুহূর্তেই হয়ে যায় ধূসর।

প্রাণ হারানো প্রাণীটিকে নিয়ে খামারি-ব্যাপারীদের আর্তনাদে কোরবানির হাটের পরিবেশ ভারী হয়ে ওঠে। অনেক সময় রোগাক্রান্ত বা অর্ধমৃত গরুটি দ্রুত জবাই করে ফেলা হয়। মাংস কম দামে বিক্রি করে কোনোমতে ক্ষতির মাত্রা কমানোর চেষ্টাও চলে।

এখন দেশজুড়ে তাপপ্রবাহের কারণে গরুর অসুস্থতার ঘটনাও অনেক ঘটছে। আজ শনিবার সকালেও রাজধানীর একমাত্র স্থায়ী বড় পশুর হাটে একটি গরু ট্রাক থেকে নামানোর সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। লুটিয়ে পড়ে মাটিতে।

এমন পরিস্থিতি এড়াতে তাৎক্ষণিক চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, তীব্র গরমে গরু বা অন্য গবাদিপশু দ্রুত অসুস্থ হয়ে যায়। এ অবস্থায় দূরপথ পাড়ি দিয়ে গরু আনার সময় ট্রাকে বা নৌযানের কাপড় বা ত্রিপলের ছাউনি রাখতে হবে। সঙ্গে অ্যাসপিরিন জাতীয় ওষুধ, স্যালাইন, থার্মোমিটার রাখতে হবে। খেয়াল রাখতে হবে গরুর মুখ দিয়ে লালা ঝরে কিনা। আবার অতিরিক্ত পাতলা পায়খানা হয় কিনা। হাতে তালুর পেছনের অংশ দিয়ে গরুর কানের পেছনে তাপমাত্রা পরীক্ষা করতে হবে। আরও নিশ্চিত হবে গরুর পায়ুপথের মুখে থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে হবে। কিছুক্ষণ পরপর পানি পান করাতে হবে। হাটে আনার পথে জ্ঞান হারালে পানি ছিটাতে হবে বলে জানান ভেটেরিনারি চিকিৎসকেরা।

বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. এস এম নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তীব্র গরম আর ভ্রমণ কান্তিতে গবাদিপশু অসুস্থ হওয়ার অন্যতম কারণ। এমন পরিস্থিতিতে হাটে আনার পর প্রথমে গরুটিকে ছায়ায় রাখতে হবে। এর পর ভালো করে গোসল করানো প্রয়োজন। চাহিদা অনুযায়ী খাবার দিতে হবে।

তিনি আরও বলেন, প্রায়ই দেখা যায়, হাটে আনার পরপরই কোনো কোনো গরু জ্ঞান হারায়। তখন দ্রুত স্যালাইন পান করাতে হবে। এ জন্য নরমাল খাবার স্যালাইন পানিতে মিলিয়ে দিতে হবে। প্রতি ১ লিটার পানিতে ২ প্যাকেট স্যালাইন দিতে হবে। ক্লান্ত গরুর শক্তি জোগাতে ভিটামিন ও গ্লুকোজ সমৃদ্ধ ওষুধ প্রাণী চিকিৎসকদের পরামর্শ নিয়ে খাওয়ানো যেতে পারে।

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সাবেক কিউরেটর এস এম নজরুল ইসলাম আরও বলেন, জ্বরাক্রান্ত গরুকে প্রাথমিকভাবে প্যারাসিটামল খাওয়া সুস্থ হতে পারে। এ ক্ষেত্রে ১৫০ কেজি ওজনের একটি গরুর জন্য ১টি প্যারাসিটামল ট্যাবলেট দিতে হবে। বড় আকৃতি গরুকে খাওয়াতে হবে ২টি প্যারাসিটামল। তবে প্রাথমিকভাবে সুস্থ হলেও পরবর্তীতে হাটে দায়িত্বরত প্রাণিসম্পদ অধিদপ্তর বা নিকটস্থ ভেটেরিনারি চিকিৎসককে দেখাতে হবে। তা হলে তীব্র গরমে যে কোনো সময় কোরবানির জন্য আনা প্রাণীটি আবারও অসুস্থ হয়ে যেতে পারে। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়