শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে হাসিনা: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ বিভাগেই হাসিনা ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ৫৬ হাজার কোটি টাকা দেনা নিয়ে আমি বিদ্যুৎ মন্ত্রণালয় চালাই। দেশি-বিদেশি পাওনাদারেরা ফোন করে, আদানিও ফোন করে বিলের জন্য, আমাদের সেগুলোর জোগান দিতে হয়।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে শিক্ষাখাতের গুণগত মান উন্নয়নে জেলা পর্যায়ের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, একটি জাতি উঠতে পারে, যদি সে জাতির শিক্ষা থাকে। আমরা এবার সরকারে এসে মনস্থির করেছি— আমাদের বাজেটের, জিডিপির প্রায় ৫ শতাংশ ব্যয় করবো শিক্ষা খাতের জন্য।

জ্বালানিমন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের ড্রপ-আউট বন্ধে ফুড ফর এডুকেশন চালু করেছিলেন, যার ফল মিলেছিল।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়