শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৩:২৬ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত বৈঠকে সীমান্তের সব ইস্যু আলোচনায় আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুশইন ঠেকাতে কূটনৈতিক আলোচনা চলছে, সীমান্তে বিজিবি সতর্ক আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুশইন ঠেকাতে কুটনৈতিক চ্যানেলে আলোচনা চলছে এবং সীমান্তে বর্ডার গার্ড (বিজিবি) সতর্ক আছে, আমরা পুশইন হতে দেব না। রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে নিয়মিত ডিজি লেভেলের বৈঠক অনুষ্ঠিত হয়। একবার বাংলাদেশে এবং পরবর্তীবার ভারতে এই বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। এবার বৈঠকটি ভারতে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও জানান, ডিজি লেভেলের মিটিংয়ে সব বিষয় নিয়ে আলোচনা হবে। এটিকে ডিজিএলটি বা ডিজি লেভেল টক বলা হয়। আলোচনার পর বিষয়গুলো সামারাইজ করে স্বাক্ষরেরও একটি প্রক্রিয়া রয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত সংক্রান্ত সব ইস্যুই বৈঠকে আলোচিত হবে এবং সরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানের চেষ্টা করছে। এছাড়া আমাদের বিজিবি সতর্ক আছে, আমরা সমস্ত পুশইনের, অবৈধ পুশইনের চেষ্টাকে বাধা দেবো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়