শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৩:১০ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ডেপুটি স্পিকারের নেতৃত্বে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধি দলের চীন সফর শুরু

মনিরুল ইসলাম : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে চার সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল আজ চীনের ইউনান প্রদেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা ২টায় তারা ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের উদ্দেশে যাত্রা করেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন— এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য জেসমিন সুলতানা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চীনের ইউনান প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ডেপুটি স্পিকার ৭ম চায়না-সাউথ এশিয়ান কোঅপারেশন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এছাড়া প্রতিনিধি দলটি ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নেবে। এবারের এক্সপোজিশনে বাংলাদেশ ‘থিম কান্ট্রি’ হিসেবে অংশগ্রহণ করছে। এ উপলক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক বাণিজ্যিক প্যাভিলিয়ন মেলায় স্থান পেয়েছে। বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে এক্সপোজিশনের উদ্বোধন করবেন।

সফরকালে ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইউনান প্রদেশের গভর্নর এবং চীনা কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির সাধারণ সম্পাদকের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠক করবে।

সফরের শেষ দিনে ডেপুটি স্পিকার চাইনিজ গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (CGTN) এবং ইউনান ন্যাশনাল টিভিকে বিশেষ সাক্ষাৎকার দেবেন।

চার দিনের সফর শেষে আগামী ১৩ জুন প্রতিনিধি দলটি দেশে ফিরবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়