শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১২:১৩ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবচেয়ে কঠিন সময়েও দেশ ও মানুষের পাশ ছাড়েননি খালেদা জিয়া: ডা. তাসনিম জারা

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শনিবার এক ফেসবুক পোস্টে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। 

জারা বলেন, রাজনীতি, দল–মত, মতাদর্শ—সবকিছুর ঊর্ধ্বে উঠে তার জন্য সবার দোয়া কামনা করি।

ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা আরও জানান, এক সপ্তাহ আগে একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে তার অল্প সময়ের দেখা হয়েছিল। ওই সময় দেশেই থেকে দেশের জন্য কাজ করতে বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। 

জারা বলেন, অসংখ্য মানুষই একই কথা বলেন, কিন্তু বেগম খালেদা জিয়ার মুখে এ উপদেশের গভীরতা, ইতিহাস আর সত্যতা সম্পূর্ণ আলাদা। 

তিনি উল্লেখ করেন, জীবনের সবচেয়ে কঠিন সময়েও খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের পাশ থেকে সরে দাঁড়াননি। বেদনা, অপমান ও দীর্ঘ প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের অবস্থান ও বিশ্বাস থেকে আপোষ করেননি। বছরের পর বছর যে ধৈর্য ও সহনশীলতার দৃষ্টান্ত খালেদা জিয়া স্থাপন করেছেন, তা সবার জন্য অনুকরণীয় বলেও মন্তব্য করেন জারা।

ডা. তাসনিম জারা মহান আল্লাহ তায়ালার প্রতি প্রার্থনা জানিয়ে বলেন, তিনি যেন বেগম খালেদা জিয়াকে রহমত, আরোগ্য ও শান্তি দান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়