শিরোনাম
◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস ◈ ব্রাজিলকে হালকাভাবে নিলে ভুগতে হবে, বিশ্বকাপে নামার আগে মিডফিল্ডার ব্রুনোর হুম‌কি ◈ পা‌কিস্তা‌নের সা‌বেক ক্রিকেটার বা‌সিত আ‌লি বল‌লেন, বাংলাদেশ এশিয়ার দ্বিতীয় সেরা দল

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩২ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকাশে প্রবল ঝাঁকুনিতে আহত বিমানের কেবিন ক্রু মিথিলা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গুরুতর আহত হয়েছেন এক কেবিন ক্রু। শুক্রবার আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বিজি-০১২৮ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

সূত্রমতে, মাঝ আকাশে আকস্মিক টার্বুলেন্সের (আবহাওয়াজনিত কারণে প্রবল ঝাকুঁনি) কারণে শাবামা আজমী মিথিলা নামের ওই কেবিন ক্রু বিমানের ভেতরে ছিটকে পড়েন। বিমানটি প্রায় ১৫,০০০ ফুট উচ্চতায় অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়ে মিথিলা তার রুটিন দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ প্রবল টার্বুলেন্স শুরু হয়, যা প্রায় ছয় সেকেন্ড স্থায়ী হয়। সিটবেল্ট সতর্কীকরণ সংকেত তখনো চালু হয়নি। প্রচণ্ড ধাক্কায় মিথিলা ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে হাত ভেঙে যায়। আহত অবস্থায়ও তিনি অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেছিলেন।

বিমানকর্মীদের অভিযোগ, দুর্ঘটনার পর বিমানবন্দর মেডিকেল সেন্টার থেকে কোনো চিকিৎসক ঘটনাস্থলে উপস্থিত হননি এবং জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সও সরবরাহ করা হয়নি। তখন এক সহকর্মীর সহায়তায় মিথিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে মিথিলাকে দ্রুত রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের এক্স-রে পরীক্ষায় দেখা গেছে, তার বাম হাতের কনুইয়ের উপরের অংশের হাড় ভেঙে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত কেবিন ক্রুর স্বাস্থ্যঝুঁকি ও অঙ্গহানির সম্ভাবনা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, বিমানবন্দর থেকে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়