শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

অমর একুশে বইমেলায় ‘জীবনের পথে পথে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

মনজুর এ আজিজ: বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে ন্যাশনাল পাবলিকেশন-এর স্টল নং ৯৩৮-এ ‎উন্মোচন করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান-এর আত্মজীবনীমূলক গ্রন্থ ‎‘জীবনের পথে পথে’। ‎এই গ্রন্থ কেবল স্মৃতির বয়ান নয়, এ যেন এক নিবেদিত প্রাণ চিকিৎসকের মানবসেবার গল্প, এক সাহসী মানুষের অদম্য জীবন সংগ্রামের কাহিনী। করাচি থেকে তেহরান, বন্দর বুশার থেকে দুবাই, দীর্ঘ প্রবাসীজীবনের পথে পথে লেখক প্রত্যক্ষ করেছেন মানুষের সুখ-দুঃখ, বেদনা ও আশার নানা রঙ।

‎ইরান-ইরাক যুদ্ধের ভয়াল সময়েও তিনি যুদ্ধাহত মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছেন অক্লান্ত নিষ্ঠায়, আর হৃদয়ে লালন করেছেন একটিই স্বপ্ন মানুষের পাশে দাঁড়ানোর।‎ ‎যারা অনুপ্রেরণার আলো খোঁজেন, যারা মানবিকতার গল্প শুনতে ভালোবাসেন এবং যারা একজন সফল মানুষের সংগ্রামময় পথচলার অজানা অধ্যায় জানতে চান, তাদের জন্য ‘জীবনের পথে পথে’ পাঠ হবে এক অনন্য অভিজ্ঞতা। তাই এ বইটি সংগ্রহে রাখতে যোগাযোগ করুন‎ ন্যাশনাল পাবলিকেশনের স্টল নং ৯৩৮-এ।

‎বিশিষ্ট জনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সংগ্রহ করুন অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান-এর এই অসাধারণ আত্মজীবনী। হয়তো এই বইয়ের পাতায় পাতায় আপনি খুঁজে পাবেন সাহস, মানবিকতা এবং জীবনের জয়গানের এক অনুপ্রেরণাময় গল্প, যা স্পর্শ করবে হৃদয়, জাগিয়ে তুলবে নতুন স্বপ্ন। ‎এই বইটিতে তিনি ফুটিয়ে তুলেছেন শত বাঁধা উপেক্ষা করে কিভাবে নিজেকে চুড়ান্ত শিখরে আরোহণ করতে হয়। 

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান তার বক্তব্যে বলেন, আমি আশা করি একজন ২২ থেকে ৩০ বছরের যুবক সমস্ত প্রতিবন্ধকতা কটিয়ে সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করতে পারে সেই গল্পগুলো আমি এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি। যদি কেউ আত্নবিশ্বাস নিয়ে কাজে মনোযোগী হয় তবে তার সাফল্য আসবেই। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিজিটাল হাব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আনোয়ার জুয়েল,‎ দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক ও ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমূল হক সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়