শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল : জামায়াতে ইসলামী

মনিরুল ইসলাম: আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও (জাপা) নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী।পাশাপাশি জুলাই সনদের অধীনে নির্বাচন চায় জামায়াত।

রোববার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বৈঠক শেষে জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জামায়াতে ইসলামীর নায়েবে সৈয়দ আব্দুল্লাহ তাহেরের কাছে জানতে চান সাংবাদিকরা।

প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিলো। আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একই ধরনের সিদ্ধান্ত জাতীয় পার্টির ব্যাপারেও নেওয়া যেতে পারে— এ কথা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি আমরা।

আব্দুল্লাহ মো. তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল। এই সনদের অধীনেরই নির্বাচন চায় জামায়াত। রোজার আগে নির্বাচন হলে জামায়াতের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না ।

এর আগে বিকাল সোয়া ৪টায় দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনায় যান।

প্রতিনিধিদলে ছিলেন-সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়