শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের সমর্থনের বাইরের পদ্ধতি বিএনপি অনুসরণ করবে না: তারেক রহমান

জনগণের চাওয়া এবং সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতিকে সমর্থন কলে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

 তারেক রহমান বলেন, জনগণ যা সমর্থন করে তার বাইরে কোনো পদ্ধতি বিএনপি অনুসরণ করবে না। গণতন্ত্রকে যাতে কেউ বিঘ্নিত করতে না পারে, সে জন্য গণতন্ত্রকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
 
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছে। সবাই মতামত দিয়েছে। বিএনপি যেসব বিষয়ে একমত হতে পারেনি, সে সব বিষয়ে আসুন জনগণের ওপর আস্থা রাখি। সিদ্ধান্তের দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দিন।
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা সরকার গঠন করতে সক্ষম হলে, কীসের ওপর ভিত্তি করে দেশ পরিচালনা করবে, তা আড়াই বছর আগেই আমরা উপস্থাপন করেছি।
 
 তিনি বলেন, অনেকে মনে করছেন, নির্বাচন সহজ হবে। এক বছর আগে বলেছিলাম, যত সহজ ভাবছি, তত সহজ নয় বিষয়টি। পারস্পরিক বিষয় দেখলে মনে হয়, সেই কথাই বোধহয় সত্য হতে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক অধিকার পুনরায় প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়