শিরোনাম
◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে ◈ বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য দিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিল এপস্টেইন: বিল গেটস

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পক্ষে ভোট চাইলেন ফারুক

মনিরুল ইসলাম: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি হবে তরুণ সমাজ।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া ছাত্রদল অতীতে রক্ত ও আত্মত্যাগের মাধ্যমে দেশপ্রেমের প্রমাণ দিয়েছে। বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও তারেক রহমানের দিকনির্দেশনায় ছাত্রদল আগামীকাল ডাকসু নির্বাচনে অগ্নিপরীক্ষায় অংশ নেবে।

ফারুক আহ্বান জানিয়ে বলেন, “আমি সকল ছাত্র-ছাত্রীকে অনুরোধ করছি—জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাস রেখে এবং জুলাই বিপ্লবের আত্মত্যাগ স্মরণ করে ডাকসু নির্বাচনে ছাত্রদলকে বিজয়ী করুন।”

সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বিকশিত ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক আরও বলেন, “শহীদ জিয়ার প্রতি মানুষের অটুট ভালোবাসা, খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং তারেক রহমানের ধৈর্য আজও জাতীয়তাবাদী শক্তিকে টিকিয়ে রেখেছে। আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, কিন্তু বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।”

তিনি দাবি করেন, বিএনপি দীর্ঘদিন ধরে ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে স্মার্ট বাংলাদেশের রূপরেখা স্পষ্টভাবে উল্লেখ আছে। তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা নিতে হবে।

ফারুক অভিযোগ করেন, আওয়ামী লীগ গত ১৬ বছরে গণতন্ত্র, বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা স্তব্ধ করে রেখেছে। পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়াকে নস্যাৎ করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও তিনি অভিযোগ করেন।

তারেক রহমানকে “স্মার্ট বাংলাদেশের রূপকার” আখ্যা দিয়ে ফারুক বলেন, “তরুণ সমাজের দুর্দান্ত সাহস ও নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে।”

তিনি দৃঢ়ভাবে বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারিম গভর্নমেন্টের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে—ইনশাআল্লাহ।”

আলোচনা সভায় সংগঠনের সভাপতি ইব্রাহিম সিরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়