শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০১ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতায় যেতে আওয়ামী লীগের পায়ে ধরতে হবে বিএনপি–জামায়াত, বললেন বিএনপি নেতা ফজলুর রহমান (ভিডিও)

আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, তবে বিএনপি ও জামায়াতকে ক্ষমতায় যেতে আওয়ামী লীগের সমর্থন প্রয়োজন হবে। ফজলুর রহমানের বক্তব্য অনুযায়ী, যদি আওয়ামী লীগ নির্বাচনে না থাকে, তবে দেশের মানুষ বাধ্য হবে আওয়ামী লীগের দ্বারস্থ হতে, কারণ আওয়ামী লীগের প্রায় ২৫-৩০% ভোট রয়েছে। তিনি উল্লেখ করেন যে, এমন ৩৭টি আসন আছে যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এমনিতেই পাস করবে।

ঢাকা প্রেস এর এক সাক্ষাতকারে কথাগুলো বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ স্থগিত হওয়া বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

ফজলুর রহমান আরও বলেন যে, দেশে যদি গণতন্ত্রের জন্য নির্বাচন হয়, তাহলে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের পক্ষে একটি নতুন রাজনৈতিক শক্তি উঠে আসবে, যা আওয়ামী লীগ থেকে ভিন্ন হবে কিন্তু ৭২-এর সংবিধান ও ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকবে।

তিনি বিএনপি-জামায়াতের আন্দোলনকে সমালোচনা করে বলেন যে, তাদের আন্দোলন গণতান্ত্রিক ছিল না, বরং তারা হাজার হাজার কোটি মানুষকে জড়ো করে আন্দোলন সফল করার দাবি করেছিল। তিনি বর্তমান তরুণ প্রজন্মের রাজনীতি জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন যে, তাদের দিয়ে কাজ করানো হয়েছে, তারা নিজেরা কাজ করেনি ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়