শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গণতান্ত্রিক অধিকার রক্ষায় জুলাই স্মারক স্বাক্ষরিত হচ্ছে : মির্জা আব্বাস

মনিরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “আমরা আশা করি গণতান্ত্রিক অধিকার রক্ষার্থেই এই জুলাই স্মারকটি স্বাক্ষরিত হচ্ছে। কিছু রাজনৈতিক দল বিষয়টিকে ব্যাহত করার চেষ্টা করছে, আমরা তা লক্ষ্য করেছি। তবে এটি নতুন কিছু নয়—এরা সব সময়ই বাংলাদেশকে বিভ্রান্ত ও অস্থিতিশীল রাখার চেষ্টা করে আসছে।”

তিনি আরও বলেন, “আমাদের এসব বাধা-বিপত্তি অতিক্রম করেই এগিয়ে যেতে হবে।”

এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, “আমার ধারণা, আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।”

আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সামনে জুলাই সনদ স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আগে ঘটে যাওয়া বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়