শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ১২:৪৭ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ: সাইফুল হক

মনিরুল ইসলাম: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির  সাধারণ সম্পাদক সাইফুল হক  বলেছেন,  আগামী জাতীয় নির্বাচন যাতে  টাকার খেলায় পর্যবসিত না হয় নির্বাচন কমিশন ও সরকারকে তা নিশ্চিত করতে হবে।নির্বাচনে সন্ত্রাস, পেশীশক্তি ও প্রশাসনিক ম্যানিপুলেশান বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ১৭ বছর ধরে মানুষ উৎসবমুখর যে নির্বাচনের অপেক্ষা করছে তাকে কোন দিক থেকে ঝুঁকির মধ্যে নিক্ষেপ করা যাবেনা। 

তিনি বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশে নিয়মতান্ত্রিক  গণতান্ত্রিক ধারায় সরকার গঠন ও সরকার পরিবর্তনের সুযোগ নিশ্চিত করাটা গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।

তিনি বলেন, ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনাই এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে পেশাদারী দক্ষতা নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং নির্বাচনের :লেবেল প্লেয়িং ফিল্ড' নিশ্চিত করতে হবে।

আজ মঙ্গলবার  বিকালে পার্টির নির্বাচন সংক্রান্ত উপকমিটির সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনী প্রচারণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় ও কতিপয় সিদ্ধান্ত নেয়া হয়। 
 
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য  সিকদার হারুন মাহমুদ, যুবরান আলী জুয়েল, ফিরোজ আলী, মোহাম্মদ সালাউদ্দিন,  বাবর চৌধুরী, জোনায়েদ হোসেন,   চুন্নু সিকদার, মাহমুদ উল হাসান খান, মো.আবু হানিফ, গোলাম রাজিব, আরিফুল ইসলাম, আতিকুর রহমান, ওসমান কবির, মাহমুদুল হাসান, মোহাম্মদ সৈকত প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়