শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১২:২৪ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘোষিত আসনে প্রার্থীর বিষয়ে যা বললেন মির্জা ফখরুল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এর আগে দলটি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল। নতুন তালিকা প্রকাশের পর ঘোষিত আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা নিয়ে অবস্থান পরিষ্কার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করেন মির্জা ফখরুল।

সংবাদ সম্মেলনের শেষের দিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘোষিত আসনগুলোয় প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা খুবই কম।’

তিনি জানান, যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলো মূলত জোটের জন্য রাখা হয়েছে। এছাড়া বাকি এক–দুইটি আসনে প্রয়োজন হলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ঘোষিত ৩৬ আসনে মনোনয়ন পেয়েছেন যারা- 

ঠাকুরগাঁও-২: আব্দুস সালাম, দিনাজপুর-৫: একেএম কামরুজ্জামান, নওগাঁ-৫: জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩: মো. আনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ-১: সেলিম রেজা, যশোর-৫: এম ইকবাল হোসেন, নড়াইল-২: মো. মনিরুল ইসলাম, খুলনা-১: আমির এজাজ খান, পটুয়াখালী-২: মো. শহিদুল আলম তালুকদার, বরিশাল-৩: জয়নাল আবেদিন, টাঙ্গাইল -৫: সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ-৪: মো. আবু ওয়াহাব আকন্দ ওয়ালিদ, কিশোরগঞ্জ-১: মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-৫: শেখ মজিবর রহমান, মানিকগঞ্জ-১: এস এ জিন্নাহ কবির, মুন্সিগঞ্জ-৩: মো. কামরুজ্জামান, ঢাকা- ৭: হামিদুর রহমান, ঢাকা- ৯: হাবিবুর রশিদ, ঢাকা-১০: শেখ রবিউল আলম, ঢাকা-১৮: এস এম জাহাঙ্গীর হোসেন, গাজীপুর-১: মো. মজিবুর রহমান, রাজবাড়ী-২: মো. হারুন অর রশীদ, ফরিদপুর-১: খন্দকার নাসির উল ইসলাম, মাদারীপুর-১: নাদিয়া আক্তার, মাদারীপুর-২: জাহান্দার আলী খান, সুনামগঞ্জ-২: নাসির হোসেন চোধুরী, সুনামগঞ্জ-৪: নুরুল ইসলাম, সিলেট-৪: আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ-১: রেজা কিবরিয়া,কুমিল্লা-২ মো. সেলিম ভূঁইয়া, চট্টগ্রাম-৩ মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম-৬ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ঢাকা-৯ মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১৫ নাজমুল মোস্তফা আমিন এবং কক্সবাজার-২ আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ।

এর আগে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। জাতীয় সংসদের আসন ৩০০টি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়