শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০২:০৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার লন্ডনযাত্রা পেছাতে পারে আরও

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার তারিখ আবারও পেছাতে পারে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে দলের পক্ষ থেকে ৭ ডিসেম্বর যাত্রার সম্ভাব্য তারিখ বলা হলেও রাতে দলের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তা আরও পেছানো হতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ এখনো জানানো হয়নি।

সূত্রটি জানায়, চিকিৎসকদের পরামর্শ ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সময় আরও কয়েকদিন পেছাতে পারে।

এদিকে শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারপারসনের লন্ডন যাওয়ার বিষয়ে আজ রাতে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স।

দলটির একাধিক সূত্র বলছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বিশেষ উন্নতি না হওয়ায় যাত্রার পরিকল্পনা সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য গত শুক্রবার সকালে দেশে এসেছেন তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। 

বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা। উৎস: বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়