শিরোনাম
◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৭ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মঙ্গলবার ঢাকায় আসছে না খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার ঢাকায় আসছে না। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নেওয়ার পরও শেষ মুহূর্তে সেই স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে অপারেটর প্রতিষ্ঠান।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে পূর্বের অনুমোদন বাতিলের আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। বেবিচক আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করছে।

এর আগে রোববার জমা দেওয়া প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটিকে মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণ এবং রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল। কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় নেওয়া বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের এই এয়ার অ্যাম্বুলেন্সটি দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনে ব্যবহৃত হয় এবং ঢাকা–লন্ডন যাত্রার জন্য উপযোগী।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং কিডনি জটিলতাসহ নানা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি ঘটলে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তিনি বর্তমানে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন।

এয়ার অ্যাম্বুলেন্সের স্লট বাতিল হওয়ায় আপাতত তার লন্ডনে চিকিৎসার জন্য যাত্রার পরিকল্পনাও স্থগিত হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়