শিরোনাম
◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০১:১১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ মাসেই তারেক রহমান দেশে ফিরবেন: ইশরাক হোসেন (ভিডিও)

বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘এ মাসেই আমাদের নেতা তারেক রহমানের বাংলাদেশের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে। দীর্ঘদিন ধরে যিনি সুদূর লন্ডনে বসে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে চলেছেন, তিনি দেশে ফিরে এসে বাংলাদেশকে আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন।’

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওয়ারীর ৪১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, গোপীবাগেই তার জন্ম ও বেড়ে ওঠা, ফলে এলাকার প্রতিটি সমস্যাকে তিনি নিজের সমস্যা মনে করেন। তিনি এই এলাকার সন্তান হিসেবে দীর্ঘদিনের নাগরিক সংকট সমাধানে অঙ্গীকার করেন।

 তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং বিচারব্যবস্থাসহ রাষ্ট্রযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
বিএনপির এই প্রার্থী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে কিছু মহল ভোট প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করতে পারে। তবে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, কোনো ষড়যন্ত্র সফল হবে না।
 
আরও পড়ুন: এনসিপি থেকে লড়বেন বিএনপির মনোনয়নবঞ্চিত সেলিম বালা
 
ইশরাক বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিভাজন ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং জনগণ যাতে প্রতি পাঁচ বছর অন্তর স্বাধীনভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। তার দাবি, গত কয়েক বছরে দেশের বিপুল পরিমাণ সম্পদ অপচয় ও পাচার হয়েছে—সেগুলো ফিরিয়ে আনা হবে।
 
এলাকার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ওয়ারীর রাস্তা-ঘাটের জীর্ণ দশা, গ্যাস সংকট, নাগরিক সেবার ঘাটতি, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার, নারীদের জন্য নিরাপদ পরিবেশের অভাবসহ বিভিন্ন সমস্যা রয়েছে। তিনি জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছেন এবং সমাধানে চাপ সৃষ্টি করছেন।
 
বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব বলে মত দেন তিনি।
 
 উঠান বৈঠকে ওয়ারী থানা বিএনপির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী, হাজী বাহাউদ্দিন দক্ষিণ মহসিন্দি পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ওয়ারি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন, ওয়ারি থানা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন হাজির উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়