শিরোনাম
◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ১১:২৭ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

হাদীর পরিবারের সাথে দেখা করলেন ডা: জুবাইদা রহমান

মনিরুল ইসলাম: ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১২ ডিসেম্বর)  রাতে সেখানে হাদির ছোট ভাই ওমর ও ছোট বোনের সঙ্গে দেখা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও ডা. আমানুল্লাহ উপস্থিত ছিলেন।

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুই যুবক খুব কাছ থেকে হাদির মাথায় গুলি করে। সিসিটিভি ফুটেজে ঘটনাটি স্পষ্টভাবে ধরা পড়ে। গুরুতর অবস্থায় তাঁকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেকের চিকিৎসকেরা জানান, গুলিটি মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বের হয়ে গেলেও কয়েকটি খণ্ড এখনও মস্তিষ্কের ভেতরে রয়ে গেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে স্থানান্তর করা হয় তাকে।

হাদির অবস্থা এখনো সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়