শিরোনাম
◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ১১:৫১ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই ‘হামলাকারী’ সম্পর্কে যে তথ্য দিলেন ইসরাফিল ফরাজী

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ হাদিকে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

হাদিকে গুলির ঘটনায় হামলাকারীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী।

তিনি জানান, ‘যারা হাদির ওপর গুলি চালিয়েছে, তারা কয়েক দিন ধরেই প্রচারকাজে যুক্ত ছিল। কোনো রাজনৈতিক পরিচয় না দিলেও তারা জানায়, হাদিকে পছন্দ করে এবং প্রচারে অংশ নিতে চায়।’

ইসরাফিল জানান, ‘হামলাকারীদের একজন সবসময় মাস্ক পরে থাকত। বারবার মাস্ক খুলতে বলা হলেও সে ‘সমস্যা আছে’ বলে তা পরেই থাকত। বিষয়টি হাদি গুরুত্বের সঙ্গে নেননি।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘জুমার নামাজ পড়ে তারা সেখান দিয়েই ফিরছিল। আমাদের আরও দুইটি রিকশা পেছনে ছিল। হাদি ভাইয়ের সঙ্গে তার ভাইও ছিলেন। পাশ দিয়েই গুলি করে পালিয়ে যায় তারা।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়