শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিইসির বক্তব্যে আমরা ক্ষুব্ধ, তাকে ব্যাখ্যা দিতে হবে: জামায়াত আমির (ভিডিও)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সারা দেশের মানুষ যেখানে সমবেদনা জানাচ্ছে, সেখানে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে তারা ক্ষুব্ধ। তিনি বলেন, সিইসিকে তার অবস্থান ও বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সরকার শরিফ ওসমান হাদির ব্যাপারে, তার চিকিৎসার ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। সরকারকে আমরা সাধুবাদ জানাই। তবে এ রকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তারপর সরকার নড়েচড়ে বসবে আমরা এটাও চাই না।

তিনি আরও বলেন, ‘যেই তরুণরা বিজয় এনে দিয়েছে, এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই।

দুষ্কৃতকারীদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, এই ভাবে দুই একজন মানুষকে উঠিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, জাতিকে ভয় দেখানোর- তাদের প্রত্যেকটি বুলেটের আঘাত জাতিকে নতুন করে জীবন দেবে ইনশাআল্লাহ।

জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিবাদের সঙ্গে অনেকে আপোষ করলেও জামায়াত কখনো আপোষ করেনি৷ এখন কোনো অন্যায়ের সঙ্গেও আমরা আপোষ করবো না৷

এ সময় তিনি আরও বলেন, ‘২৪ শুধু এখন ইতিহাসের অংশ নয়, আমাদের কলিজার অংশ। আমরা ২৪ কে যেমন সম্মান করবো, তেমনি ৭১ কেও সম্মান জানাবো।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ভালো না লাগলে পুরো বক্তব্য প্রচার না করলেও করতে পারেন, কিন্তু খণ্ডিত অংশ তুলে ধরে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবেন না। ন্যায্য ও সত্য সমালোচনা আমরা মাথা পেতে নেবো, তবে জাতির ক্ষতি হয় এমন সাংবাদিকতা প্রত্যাশিত নয়।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়