শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসনাতে আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে ২ ব্যক্তিকে আটক করে 

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া তিনজনকে সন্দেহ করে পুলিশ। এক পর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে। দুজন সন্দেহভাজনকে আটকের পর জিজ্ঞাসাদের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়