শিরোনাম
◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র! 

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১২:১৯ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমান হাদির মৃত্যু: শুক্রবার সারাদেশে কফিন মিছিলের ডাক ‘জুলাই ঐক্যের’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই ঐক্যের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে রাজপথে বড় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশের প্রতিটি মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া এবং সারাদেশে ‘কফিন মিছিল’ পালন করবে সংগঠনটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জুলাই ঐক্যের কেন্দ্রীয় সংগঠক ইসরাফিল ফরাজী এক বিবৃতির মাধ্যমে এই শোকাবহ কর্মসূচির কথা জানান।

বিবৃতিতে ইসরাফিল ফরাজী অত্যন্ত কঠোর ভাষায় বলেন, “শহীদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। তার প্রতি ফোঁটা রক্তের বদলা বাংলাদেশের মাটিতে নেওয়া হবে ইনশাআল্লাহ।” তিনি দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানোর পাশাপাশি এই বিপ্লবী যোদ্ধার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আরও জুলাই ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের এক অগ্রসেনানী। তার এই ত্যাগের প্রতি সম্মান জানিয়েই শুক্রবার সারাদেশে সব মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। জুমার নামাজ শেষে এই ‘কফিন মিছিল’ সফল করতে সাধারণ জনগণকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বিজয়নগরে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর দেশে ও বিদেশে কয়েক দফা চিকিৎসা শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই লড়াকু তরুণ। তার মৃত্যুতে পুরো রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এখন ক্ষোভ ও শোকের আবহ বিরাজ করছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়