শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও)

শহীদ ওসমান হাদি সব সময় গণতন্ত্রের পথে ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী নির্বাচনে ওসমান হাদি ঢাকা-৮ আসনে একজন প্রার্থী ছিলেন। এতে প্রমাণিত হয় তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন।

রবিবার বিকালে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে তিনি একথা বলেন। 

অনুষ্ঠানের শুরুতে শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, বিএনপির সরকার গঠন করতে পারলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে। শিক্ষার মেরুদণ্ডটা যদি আমরা মজবুত করে তুলতে পারি তবে আমাদের পরবর্তী প্রজন্ম এর ফল পাবে। বিগত স্বৈরাচার সরকার প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। কিন্তু বিএনপি আবার এই ধ্বংসস্তুপ থেকে আবার বাংলাদেশকে টেনে তুলবে।

তিনি বলেন, আমাদের নারীদের পিছিয়ে থাকলে চলবে না। তাদের শিক্ষিত হতে হবে। তারা কিভাবে মজবুত অর্থনীতির ওপর দাঁড়াতে পারেন সে জন্য আমাদের কাজ করতে হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়