শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৭ রাত
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। 

দলের স্থায়ী কমিটির সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেই সর্বশেষ সিদ্ধান্ত রয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির পরামর্শক্রমে তালিকা চূড়ান্ত করবে। আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এ তালিকা জানানো হবে।

বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠসূত্র বলছে, আজ রাতের মধ্যেই তিনশ’ আসনের মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। দলের প্রার্থী ও যুগপতে যুক্ত শরিকদের সঙ্গে আসনমীমাংসাও সেরে নিয়েছেন নেতারা। কাল সোমবার ঘোষণা হতে পারে। 

ইতোমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দফায় ২৭২টি আসনের প্রার্থীর কথা জানিয়েছেন। ইতোমধ্যে কিছু আসনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। 

যদিও স্থায়ী কমিটির একাধিক সদস্য এ বিষয়ে কিছু জানাতে নারাজ। তারা দাবি করেছেন, কেবলমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই এখন চূড়ান্ত বিষয়টি জানেন। 

বাংলা ট্রিবিউনের এই প্রতিনিধি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপকালে ধারণা পেয়েছেন, কিছু আসনে পরিবর্তন আসবে। কোনও প্রার্থিকে বসিয়ে নতুন কাউকে দেওয়া হবে। 

একটি জোটের প্রধান বলেছেন, বিএনপি আসন ছাড়ছে না। কারণ, বিএনপি পুরো নির্বাচনে মেজরিটি নিয়ে সরকারে আসতে চায়। শরিক দলকে আসন দিলে যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে না, তাদের বিজয় নিয়ে সন্দেহ আছে, তাই অনেকে বিএনপিতে যোগ দিয়ে প্রার্থিতা করবেন। 

ইতোমধ্যে লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনীত নেতা শাহাদাত হোসেন সেলিম নিজের গড়া বাংলাদেশ এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ১২ আসন থেকে প্রত্যাশী সাইফুল হক জানান, তিনি আশা করছেন, ঢাকা ১২ তে ধানের শীষ প্রতীক দেওয়া হবে না। 

এছাড়া মাহমুদুর রহমান মান্না, জোনায়েত সাকি সমর্থনের বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে গণতন্ত্র মঞ্চের সূত্র জানায়।

সূত্র: বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়