শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:০১ রাত
আপডেট : ২৩ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদিকে নিয়ে নিলুফার মনির বিতর্কিত মন্তব্য, সোশ্যাল মিডিয়া তোলপাড় (ভিডিও)

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওই বক্তব্য ভাইরাল হলে নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি টিভি চ্যানেলের টকশোতে কথা বলছেন নিলুফার চৌধুরী। এ সময় হাদি প্রসঙ্গে তিনি বলেন, ‘হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন, আপনারা তেলাপোকা কাটতেন, ব্যাঙ কাটতেন, আবার সেলাই করে ছেড়ে দিতেন, চলত। বাট হাদি হয়তো সেলাই করে ছেড়ে দেওয়ার পর চলতে পারে নাই।’

এসময় ‘ আপনার মনে হয়েছে, কেউ তাকে নিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছে’- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যা অবশ্যই। এখানে বলার কোনো অপেক্ষাই রাখে না। যদি তাই না হতো, তাহলে হাদির দলের কয়টা লোক ছিল বা আছেন?’

‘তার দলটাকে আমি বলছি, এই যে এতো এতো মানুষ সারাদেশ থেকে এলো, এটার মধ্যে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। যে চিহ্নটা নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে।’

বিএনপিনেত্রীর এমন বক্তব্যের পর ফেসবুকে ভেসে বেড়াচ্ছে অনেক মন্তব্য। এর আগে শহীদ আবরার ফাহাদকে নিয়ে নিলুফার চৌধুরী মনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ। এবার ওসমান হাদিকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্যকর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নেটিজেনরা।

কেউ কেউ ক্ষোভ ঝেড়ে লিখছেন, নিলুফার মনির আচরণ চরম ধৃষ্টতাপূর্ণ। তাকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। এ বিষয়ে ইনকিলাব মঞ্চকে কর্মসূচি বা পদক্ষেপ নেয়ার আহ্বান জানান কেউ কেউ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়