শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৪ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও)

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতে কনকনে শীতের তীব্রতা উপেক্ষা করে ভোরের আলো ফোটার আগেই পূর্বাচলের পুরো ৩০০ ফিট সড়ক বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৭টায় সরেজমিনে দেখা যায়, ইতিহাসের সাক্ষী হতে কুয়াশামাখা ভোরে শীতের তীব্রতাকে উপেক্ষা করে পূর্বাচলে সড়কজুড়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুয়ে-বসে অপেক্ষা করছেন তারেক রহমানকে সংবর্ধনা জানাতে।

জানা যায়, গতকাল রাতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নেতাকর্মীরা। কেউ এসেছেন চট্টগ্রাম থেকে আবার কেউবা পঞ্চগড়।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের জোয়ার। তাকে নজিরবিহীন গণসংবর্ধনার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। সেই ক্ষণের সাক্ষী হতে বুধবার থেকেই পথে পথে ঢাকামুখী মানুষের ঢল নামে।

নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে সূচনা হবে নতুন অধ্যায়ের। ফিরে আসবে গণতান্ত্রিক ধারাবাহিকতা আর নতুন করে উজ্জীবিত হবে বিএনপির রাজনীতি। একইসঙ্গে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার কথাও বলছেন তারা।

 নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের দেশে ফেরায় বিএনপির রাজনীতিতে আসবে নতুন মাত্রা। সব ষড়যন্ত্র ভেঙে তারেকের নেতৃত্বেই বাংলাদেশের রাজনীতি সাজবে নতুন করে। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয় এটি বিএনপির নেতাকর্মীদের কাছে আবেগ, প্রত্যাশা আর সম্ভাবনার এক নতুন অধ্যায়।

নোয়াখালী থেকে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আসা শাহাদাত হোসেন নামের ছাত্রদলের একজন কর্মী বলেন, ‘আমি কখনও তারেক রহমানকে সরাসরি দেখিনি। অথচ হাসিনার আমলে তার কথায় উজ্জীবিত হয়ে কতশত আন্দোলন করেছি। আজ সেই বহুল প্রতীক্ষিত ক্ষণ এসেছে। আমাদের রাজনীতি এখন আগের চেয়ে চাঙ্গা হয়ে উঠবে।’

চট্টগ্রামের হালিশহর থেকে আসা হাবিবুর রহমান নামের আরেক ছাত্রদল কর্মী বলেন, ‘তারেক রহমানকে একনজর দেখার জন্য রাতেই এখানে মানুষের ঢল নেমেছে। জানি না দুপুরের আগে কী পরিমাণ লোক হয়! তারেক রহমানের প্রতি মানুষের যে আগ্রহ তা মানুষের ঢল দেখলেই অনুমান করা যায়।’

উল্লেখ্য, প্রায় দেড় যুগ পর রাজসিক প্রত্যাবর্তন ঘটছে তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তার বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ফ্লাইটটি পৌঁছানোর কথা। তার ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (ঢাকা সময় রাত ১২:৩৬ মিনিটে বৃহস্পতিবার) লন্ডন হিথ্রো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে।

বিমান সূত্র জানিয়েছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে আসছেন তারেক রহমান। রুটটি লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকা। এতে উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়