শিরোনাম
◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান

মনিরুল ইসলাম : দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে স্বপরিবারে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অবস্থান করছে। সকাল ১১টার দিকে সেখান থেকে ঢাকার উদ্দেশে আবার উড্ডয়ন করবে।

এদিকে রাজধানীর বসুন্ধরায় ৩০০ ফিট সড়ক (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে) এলাকাজুড়ে অগণিত মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয়েছে জনসমুদ্র। চারদিকে মানুষের ঢল — দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই।

মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ১৯টি চেয়ার বসানো হয়েছে। মঞ্চের চারপাশে মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন-ঢাকা ফ্লাইটে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন। ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় বেলা ১১টা ৫৫ মিনিট।

পশ্চিম ও পূর্বমুখী মহাসড়ক দিয়ে নেতাকর্মীদের মিছিল অব্যাহত রয়েছে; মানুষের স্রোত থামছেই না। বরিশাল, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনে নেতাকর্মীরা রাতেই ঢাকায় পৌঁছেছেন।

বিমানবন্দর, পূর্বাচল, বনানী, যমুনা ফিউচার পার্কসহ বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা মিছিল নিয়ে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছেন।

স্লোগানে স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। ছোট ছোট মিছিলের সঙ্গে থাকছে ব্যান্ড দলের সঙ্গীত। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সমাগম আরও ঘন হয়ে জনসমুদ্রে রূপ নিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়