শিরোনাম

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:১০ রাত
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচন নিয়ে শঙ্কা দূর হয়েছে: আখতার হোসেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ‘দেশে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন হবে কি না- এ নিয়ে মানুষের মধ্যে শঙ্কা ছিল, এমন প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো।’

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব মনে করেন, ‘তারেক রহমান দলীয় রাজনীতির বাইরে জাতীয় রাজনীতিতে কী ভূমিকা রাখেন, সেদিকে সবার নজর থাকবে।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান নির্বাসনে থেকে তার দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন। কিন্তু জাতীয় রাজনীতিতে তিনি কীভাবে ভূমিকা রাখেন, সেটি একটি বড় বিষয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়