শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৫ রাত
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণ অধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যোগ দিবেন যে দলে

গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য জানান। 

তিনি বলেন, রাশেদ খান পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার অথবা রোববার তিনি পদত্যাগ করতে পারেন।

আবু হানিফ আরও বলেন, গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন।

দলের পরবর্তী সাধারণ সম্পাদক কে হবেন- সে বিষয়ে উচ্চতর পরিষদের পরবর্তী মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য দুটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

গত ২৪ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সিদ্ধান্ত অনুযায়ী, নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন এবং রাশেদ খান ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়