শিরোনাম
◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শোকবইয়ে স্বাক্ষর কূটনীতিক ও রাজনৈতিক নেতাদের, সবার আগে চীনের রাষ্ট্রদূত

মনিরুল ইসলাম: দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক বইয়ে স্বাক্ষর করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনিই প্রথম স্বাক্ষর করেন।

বিএনপির চেয়ারপারসন অফিসে শোক বই খোলা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টা থেকে শোক বইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে; যা রাত ৯টা পর্যন্ত অব্যাহত থাকবে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চীন, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, ইরান, জাপান, সৌদি আরব, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, ফিলিস্তিন সহ ১৬টির অধিক দেশের প্রতিনিধিরা খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করে গেছেন। এটি চলমান রয়েছে। অন্যান্য দেশের প্রতিনিধিরাও আসছেন।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুরু হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। এরপরে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে

দেশনেত্রীর প্রতি সম্মান ও শ্রদ্ধা অটুট রাখার জন্য সবাইকে শৃঙ্খলা রক্ষা এবং জানাজা দাফন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে সর্বাত্মকভাবে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সামনে থেকে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব এ কথা বলেন। এর আগে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে জরুরি বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির নেতারা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়