শিরোনাম
◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৬:১৮ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেওয়া মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) বিকেলে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

মহিউদ্দিন রনি জানান, তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। কারণ হিসেবে তাকে জানানো হয়েছে, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় এক শতাংশ স্থানীয় ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হলেও সেগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে ১০ জনের মধ্যে দুইজন স্থানীয় ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। এ অভিযোগের ভিত্তিতেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তার দোসররা প্রতিটি বিভাগেই লুকিয়ে আছে। তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মহিউদ্দিন রনি আরও বলেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন এবং এ বিষয়ে আপিলের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়