শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ১০:৫১ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারের নির্বাচন হবে বিশ্বের কাছে স্বীকৃত ও প্রশংসিত : সালাহউদ্দিন আহমদ

এবারের নির্বাচন বিশ্বের কাছে স্বীকৃত ও প্রশংসিত হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের মানুষ এখন তাদের অধিকার সম্পর্কে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন। এবার তারা নিজেরাই ভোট পাহারা দেবে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতাকর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের মানুষের ঘরে ঘরে যেতে হবে। ধানের শীষের জন্য ভোট চাইতে হবে।

সভায় চকরিয়া পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাসহ পৌরসভার আওতাধীন সব ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়