শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক, পরিবারের প্রতি সমবেদনা

মনিরুল ইসলাম: বিএনপি চেয়ারপারসন ও দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার শোকবার্তাটি প্রকাশ করে।

গত ২ জানুয়ারি পাঠানো বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত।”

জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ ও প্রয়াত নেত্রীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে গুতেরেস বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান অর্জন করেছেন। দীর্ঘদিনের জনসেবা ও নেতৃত্বের মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন।”

শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, শোকাবহ এই সময়ে তিনি প্রয়াত নেত্রীর পরিবার-স্বজনসহ বাংলাদেশ সরকার এবং দেশের মানুষের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছেন।

বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেতৃত্বের জন্য পরিচিত বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

পরদিন ৩১ ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাঁকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়