শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০১:২৫ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন চায় জনগণ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিএনপি মহাসচিবের

পুরো দেশের মানুষে ভোটের অপেক্ষায় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‌ ‘পুরো দেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্যে, কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নয়।’ 

শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‌‘যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দদের খুন করা হচ্ছে, আমাদের দলের অনেক নেতাদের খুন করা হয়েছে; আমরা এটার তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো এসব বিষয়ে ওপর কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা আশা করি, নির্বাচনে যাতে এ ঘটনাগুলো পুনরাবৃত্তি না হয়।’ 

ছাত্র সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না দাবি করে তিনি বলেন, ‌‘আপনাদের এটা বলতে চাই, ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। আমরা আশা করি, সেটা কখনো প্রভাব ফেলবে না।’

তিনি আরও বলেন, অবহেলিত জনপদ নিয়ে জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল তা বাস্তবায়ন করবেন তারেক রহমান। তাই উত্তরাঞ্চচলকে এগিয়ে নিয়ে যাবে তারেক রহমানের সফর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়