শিরোনাম
◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’ ◈ জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড ◈ ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ফেরত পাঠাল ভারত ◈ কক্সবাজারে ঝুম বৃষ্টির মধ্যেই পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ◈ ‌ক্রমেই বাড়ছে সরকারের ঋণের বোঝা, ৩ বছ‌র পর ঋণ দাঁড়াবে প্রায় ৩৪ লাখ কো‌টি টাকায় ◈ জঘন্য আজেবাজে কাজে আমার গান ব্যবহার করবেন না: ট্রাম্পের প্রশাসনকে মার্কিন পপ তারকা ◈ ‘পরিচয় দেওয়ার পরও মারছিল’, ডিবি পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা, মারধরের অভিযোগে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম ◈ বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন? ◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ১২:৪১ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যাওয়ার পর আপিলের রায়ে তিনি মনোনয়ন ফিরে পেলেন।

এ ছাড়া কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

নির্বাচন কমিশনে আজ থেকে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে। প্রধান নির্বাচন কমিশনারসহ ফুল কমিশন এই শুনানি গ্রহণ করবেন।

শুনানির প্রথম দিনেই ১ থেকে ৭০ নম্বর আপিল আবেদনের ওপর সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। এর মধ্যেই তাসনিম জারা ও হামিদুর রহমান আযাদ তাঁর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করে জয়ী হন। ফলে তাঁদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথে আর কোনো বাধা রইল না।

ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে এই আপিল শুনানি চলবে। সূচি অনুযায়ী:

১১ জানুয়ারি (রোববার) : ৭১ থেকে ১৪০ নম্বর আপিল।

১২ জানুয়ারি (সোমবার) : ১৪১ থেকে ২১০ নম্বর আপিল।

১৩ জানুয়ারি (মঙ্গলবার) : ২১১ থেকে ২৮০ নম্বর আপিল।

বাকি আবেদনগুলোর শুনানির তারিখ পরবর্তী সময়ে ইসি থেকে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০টি সংসদীয় আসনে দাখিল করা ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৬টি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা। রিটার্নিং কর্মকর্তাদের সেই আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। আগামী কয়েক দিনের শুনানিতে আরও অনেক প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়