শিরোনাম
◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ১১:০৯ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামীকাল নির্বাচন কমিশনের (ইসি) রেডলাইন। কাল ইসি কোনো ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকধারী কাউকে নির্বাচনের সুযোগ দিলে আমরা রাজপথে নামবো, আইনি লড়াই করবো। কোনোভাবেই ইসিকে আগের ৩টি নির্বাচনের মতো দায়সারা ও সমঝোতার নির্বাচন করতে দেবো না।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে নির্বাচনী আপিল শুনানির প্রসঙ্গ টেনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অনেকে দ্বৈত নাগরিক হয়েও নির্বাচন কমিশনে (ইসি) গুন্ডামি করছেন। এটি দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আমরা কোনো বিদেশি নাগরিককে দেশের নির্বাচনে অংশ নিতে দেবো না।

বিএনপির দিকেও আঙ্গুল তুলেন এনসিপির এ নেতা। বলেন, বিএনপি গণতন্ত্রের ধারক বলে প্রচার করলেও তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিএনপির অনেকে ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা করেছে। রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতদুষ্ট হয়ে তাদের বৈধতা দিয়েছে। দ্বৈত্ব নাগরিকত্ব বিষয়ে ইসি সংবিধানের ব্যাখ্যা দেয়ার চেষ্টা করছে, এটি খুবই বিপজ্জনক প্রবৃত্তি। কমিশন আইন অনুসরণ করবেন, ব্যাখ্যা দেয়ার এখতিয়ার তাদের নেই।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়