শিরোনাম
◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ১০:৫৭ রাত
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ

মনিরুল ইসলাম:  ত্রয়োদশ সংসদ নির্বাচনের আচরণ বিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম ও  ঢাকা-৮ আসনের এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারিকে পৃথক শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার  রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত পৃথক চিঠি দিয়ে তাদের শোকজ করা হয়েছে। 

এতে বলা হয়েছে, ঢাকা-১১ ও ঢাকা-০৮ আসনের এনসিপির বৈধ প্রাথী আপনারা। ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি, ঢাকা-১১ উল্লেখ পূর্বক "দেশ সংস্কারের গণভোট হ্যাঁ এর পক্ষে থাকুন" স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী।

এতে আরও বলা হয়, সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী "কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ (তিন) সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারিবেন না"। আগামী ১৯ জানুয়ারি সাড়ে ৯ টার মধ্যে  মধ্যে সমস্ত বিলবোর্ড অপসারণের জন্য আপনাকে অনুরোধ করা হলো। 

চিঠিতে আরও বলা হয়, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ১৯/০১/২০২৬ তারিখ সকাল ১১ টার মধ্যে আপনি নিজে বা আপনার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের জন্য অনুরোধ করা হলো।

এতে বলা হয়েছে, আপনি মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত ঢাকা-৮ আসনের একজন বৈধ প্রার্থী। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ঢাকা-০৮ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের "বিশাল আকৃতির রঙিন ছবি", "ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী" এবং "গণভোটকে হ্যাঁ বলি" স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী।

এতে আরও বলা হয়েছে, সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী "কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোন ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ (তিন) সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারিবেন না।" আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯ টার মধ্যে মধ্যে সমস্ত বিলবোর্ড অপসারণের জন্য আপনাকে অনুরোধ করা হলো।

চিঠিতে আরও বলা হয়, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১ টার মধ্যে আপনি নিজে বা আপনার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের জন্য অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়