শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:০৯ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান আসিফ মাহমুদের

সব দলের ঊর্ধ্বে উঠে গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। 

আসিফ মাহমুদ বলেন, দেশের গণমাধ্যম একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা এর আগেও দেখেছি মিডিয়ার দলীয়করণ হয়েছে। এর ফলাফল কী হয় সেটাও দেখেছি। সরাসরি মিডিয়ার দায়িত্বে থেকেও একটা পার্টির পক্ষে কেউ কেউ প্রচারণা চালাচ্ছেন। আমরা বিশ্বাস করি, যারা মিডিয়াতে কাজ করেন তারা সব দলের ঊর্ধ্বে থেকে কাজ করবেন। তারা যদি তা না করেন তবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি এ সময় বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুযোগ-সুবিধা দিচ্ছে। নির্বাচন কমিশনকে বলবো, নিরপেক্ষ ভূমিকা পালন করতে। সবাইকে সমান সুযোগ দেওয়া হোক।  

তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, একটি দল প্রচারণা শুরুই করেছে আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। তিনি আচরণবিধি লঙ্ঘন করছেন। যেখানে মাইক ও সাউন্ডবক্স ব্যবহারের সময় নির্ধারণ করে দেওয়া আছে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। অথচ তারা আচরণবিধি লঙ্ঘন করে রাত আটটার পরও নির্বাচনি প্রচারণ চালাচ্ছেন। অথচ কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে আমাদের কমিশন সম্পর্কে যে ধারণা— পক্ষপাত্বি করা, সেটাই তারা করে যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়