শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুদের সঙ্গে তারেক রহমানের আন্তরিক মুহূর্ত: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার

চলতি পথে শিশুদের স্নেহভরে আদর করে ও তাদের সঙ্গে কথা বলে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হঠাৎ এমন হৃদয়ছোঁয়া মুহূর্তের সাক্ষী হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত অনেকেই।

সম্প্রতি একটি ভিডিও ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, পথের পাশে থাকা কয়েকজন শিশুর সঙ্গে কথা বলছেন তারেক রহমান। শিশুদের ডাকে সাড়া দিয়ে তিনি হাসিমুখে থেমে যান।

এক শিশু এগিয়ে এসে ছবি তুলতে চাইলে তিনি বলেন, আচ্ছা বাবা… বাবা একটু কথা… ঠিক আছে ঠিক আছে। এরপর শিশুটির সঙ্গে ছবি তুলে তাকে স্নেহভরে বলেন,ঠিক আছে, আমি ছবি দিয়ে দেব আপনাকে, নেন ছবি।

ভিডিওতে আরও দেখা যায়, ছবি তোলার পরও তিনি শিশুদের খোঁজখবর নেন এবং অন্য শিশুদের দিকেও নজর দেন। ওকে ওকে… অন্য আপনার? এমন কথোপকথনে তার সহজ-সরল ও মানবিক আচরণ ফুটে ওঠে।

এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন তারেক রহমান। নেটিজেনদের অনেকেই মন্তব্য করেছেন, রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষের বিশেষ করে শিশুদের প্রতি এমন আন্তরিকতা সত্যিই বিরল। কেউ কেউ বলছেন, এই আচরণ রাজনীতির বাইরেও একজন মানুষের মানবিক সত্তাকে তুলে ধরে।

অনেকে মনে করছেন, শিশুদের প্রতি ভালোবাসা ও সম্মান দেখিয়ে তিনি সমাজে ইতিবাচক বার্তা দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এমন ছোট ছোট মানবিক মুহূর্ত সমাজে সহমর্মিতা ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চলতি পথে শিশুদের সঙ্গে তারেক রহমানের এই আন্তরিক সাক্ষাৎ রাজনীতির কঠোর বাস্তবতার মাঝেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল।

সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়