শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৪ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম

ক্রমাগত নিরাপত্তাহীনতা, হুমকি ও হয়রানির মুখে পড়ে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম নির্বাচনি প্রচারণায় সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি এই ঘোষণা দেন।

মেঘনা আলম জানান, সরকার বারবার দাবি করে আসছে, নির্বাচনে অংশগ্রহণকারী এমপি প্রার্থীদের জন্য গানম্যানসহ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে ঢাকা-৮ আসনের একমাত্র নারী প্রার্থী হওয়া সত্ত্বেও এখনও কোনও ধরনের সরকারি নিরাপত্তা দেওয়া হয়নি।

প্রচারণায় বাধার অভিযোগ তুলে তিনি জানান, তার প্রচারণায় পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। নারী কর্মীদের লক্ষ্য করে লেজার লাইট ব্যবহার করে অপমান ও ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। নিরাপত্তা চেয়ে বারবার আবেদন করা হলেও কোনও গানম্যান বরাদ্দ দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের মধ্যে দায় চাপাচাপি হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

ঢাকা-৮ আসনের এই প্রার্থী অভিযোগ করে বলেন, বিএনপির ছাত্রদলের নেতারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় যৌন হুমকি দিচ্ছে। দায়িত্বশীল নেতাদের ট্যাগ করা হলেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইসঙ্গে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসেরর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে এআই নির্ভর অশ্লীল ও মানহানিকর ভিডিও ছড়ানোর অভিযোগও তুলেছেন তিনি।

মেঘনা আলম জানান, চাইলেই তিনি মিস বাংলাদেশ হিসেবে গ্ল্যামার জগতে থেকে আরামদায়ক জীবন বেছে নিতে পারতেন। তবে একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সার্টিফায়েড রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে রাষ্ট্র ও সমাজ সংস্কারের দায়িত্ববোধ থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

মেঘনা আলম আরও জানান, তাকে কোনও নিরাপত্তা না দিয়ে কার্যত হিংস্র পরিবেশের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই বৈষম্যমূলক আচরণ শুধু একজন নারী প্রার্থীর বিরুদ্ধেই নয়, বরং নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং একটি স্বাধীন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনি প্রক্রিয়ার বিরুদ্ধেও উদ্বেগজনক বলে তিনি মনে করেন। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়