শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৫৫ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াতের আমির

নির্বাচনী জনসভার উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জানা গেছে, এই প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জে কোনো প্রকাশ্য জনসভায় বক্তব্য দিতে যাচ্ছেন জামায়াতের কেন্দ্রীয় আমির। এর আগে, গত ৫ আগস্টের পর তিনি চাঁপাইনবাবগঞ্জে এলেও সেসময় কেবল দলীয় ফোরামে বক্তব্য রাখেন।

কেন্দ্রীয় আমিরের আগমনকে ঘিরে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ফলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জনসভাস্থলে জোরকদমে মঞ্চ নির্মাণের কাজ চলছে। কয়েকদিন ধরেই রাত-দিন পরিশ্রম করে মঞ্চ প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী ও ঢাকা দক্ষিণ সিটির আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, কেন্দ্রীয় আমিরের আগমন উপলক্ষে নেতাকর্মীরা নতুন প্রাণ ফিরে পেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, এই জনসভায় লক্ষাধিক নারী-পুরুষের সমাগম ঘটবে।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, জনসভায় জামায়াতের কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমান চাঁপাইনবাবগঞ্জের সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়