শিরোনাম
◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জামায়াত-শিবিরের কর্মীরা রাজধানীর ফকিরাপুলে সশস্ত্র অবস্থান করছে, ভোটে কারচুপির আশংকা মির্জা আব্বাসের

মনিরুল ইসলাম : ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, জামায়াত-শিবিরের কর্মীরা রাজধানীর ফকিরাপুলে সশস্ত্র অবস্থান করছে। তারা বিভিন্ন  হোষ্টেল ও মেসে অবস্থান নিয়েছে। তারা সকালে ঢাকা মেডিকেল কেন্দ্র, কাটাবন কেন্দ্র,  শাহবাগ কেন্দ্র দখল করবে। তিনি ভোটে কারচুপির আশংকা প্রকাশ করেন।

তিনি জানান, সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে নয়াপল্টনের আনন্দ ভবন কেন্দ্রে কয়েকজন প্রবেশ করে। খবর পেয়ে আমাদের কর্মীরা ওখানে উপস্থিত হলে তারা চলে যায়। 

বুধবার  রাতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন,ছাত্র শিবির - জামায়েত সশস্ত্র কর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অনিয়মের চেষ্টা রুখে দেয়া হবে।

 মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচনের আগের রাতেই বিভিন্ন এলাকায় দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে এনসিপি ও জামাত-শিবিরের নেতাকর্মীরা। তারা কোথায় গিয়ে কী করছে, তা বোঝা কঠিন। তবে জনগণ ও আমাদের নেতাকর্মীরা কয়েকটি জায়গায় তাদের প্রতিহত করেছে। অনেক স্থানে তারা পালিয়ে গেছে।

তিনি এ সময় নির্বাচনী সহিংসতার শঙ্কা জানিয়ে বলেন, ফকিরাপুল-আরামবাগের বিভিন্ন মেস-হোস্টেলে সশস্ত্র অবস্থান করছে জামায়াত-শিবিরের কর্মীরা। তারা কাল ভোট কেন্দ্রে যাবে। তবে রাত ১১টার পর যদি আবারও তারা কেন্দ্রে যায়, তাহলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

তিনি বলেন, ‘আমার আসন নিয়ে অনেক আগে থেকেই ষড়যন্ত্র চলছে। কারচুপির আশঙ্কার কথা আগেই জানিয়েছি। আমরা চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হোক।জনগণের  রায়ে ফয়সালা হউক নির্বাচনী ফলাফল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়