শিরোনাম
◈ অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজে হারাল বাংলাদেশ ◈ কালো টাকা সাদা করার সুযোগ নেই, পাচার হওয়া অর্থ ফেরত আনাই অগ্রাধিকার: মাহদী আমিন ◈ আয়কর রিটার্ন দেয়া যাবে সারা বছর  ◈ বদলাতে হলো হাইতির বিশ্বকাপ জার্সি ◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ যেসব পণ্যের দাম বাড়তে পারে  ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম

মনিরুল ইসলাম : ঐতিহাসিক বিজয়ের আবহে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হলো দেশে। সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।

ভাবী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানাতে তার কার্যালয়ে হাজির হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

 মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এটি শুধু একটি দলের বিজয় নয়, এটি জনগণের বিজয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণ গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে রায় দিয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ একটি নতুন দিগন্তে প্রবেশ করবে।

ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে তারেক রহমান দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “এই বিজয় জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার। আমরা একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়