শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:২২ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জা ফখরুল থেকে রেজা কিবরিয়া—নতুন মন্ত্রিসভায় যাদের নাম শোনা যাচ্ছে

ছবি: এ আই দিয়ে তৈরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

প্রায় দুই দশকের বেশি সময় পর রাষ্ট্রক্ষমতায় ফিরছে দলটি। নির্বাচন কমিশন ঘোষিত ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফলে বিএনপি ও তার মিত্ররা মোট ২১২টি আসনে জয় পেয়েছে। এর মধ্যে বিএনপি এককভাবে পেয়েছে ২০৯টি আসন।

সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ের মধ্য দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, দলীয়ভাবে আগেই এমন ঘোষণা দেওয়া হয়েছিল। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬, এই দুই আসন থেকেই নির্বাচন করে জয়ী হন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত করা হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখনও ঘোষণা করা হয়নি।

নির্বাচনের ফল প্রকাশের পরপরই নতুন সরকারের সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও ভারসাম্যের সমন্বয়ে একটি শক্তিশালী মন্ত্রিসভা গঠনের দিকে এগোতে পারে বিএনপি।

আলোচনায় উঠে আসা সম্ভাব্য নামগুলোর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম রয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম শোনা যাচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ে অর্থনীতি ও ব্যাংকিং খাতে অভিজ্ঞ ড. রেজা কিবরিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমেদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আব্দুল আউয়াল মিন্টুর নাম আলোচনায় রয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকেও সম্ভাব্য তালিকায় রাখা হচ্ছে।

নিরাপত্তা ও প্রশাসনিক শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) হাফিজ, শিক্ষা মন্ত্রণালয়ে এহছানুল হক মিলন, সংস্কৃতি মন্ত্রণালয়ে শামা ওবায়েদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ডা. জেড এম জাহিদ হাসানের নাম আলোচনায় রয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সেলিমা রহমান অথবা টেকনোক্রেট হিসেবে রুহুল কবির রিজভী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বরকত উল্যা বুলু, আলী আসগর লবি অথবা সুলতান সালাউদ্দিন টুকুর যে কোনো একজন দায়িত্ব পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে মির্জা আব্বাস, শিল্প মন্ত্রণালয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন, কৃষি মন্ত্রণালয়ে আন্দালিব রহমান পার্থ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে তাহমিনা রুশদি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আমান উল্যা আমান, ধর্ম মন্ত্রণালয়ে শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম সম্ভাব্য তালিকায় রয়েছে।

নতুন সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ও মন্ত্রিসভা গঠনকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল ও আলোচনা চলছে। উৎস: বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়