শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ ◈ দিদি আমার পাশে ছিলেন, আমিও তার পাশেই থাকব, কখনোই দিদিকে ছেড়ে যাব না: মমতার পাশে শত্রুঘ্ন সিনহা ◈ আগামী বছর ৪ অ‌ক্টোবর শুরু হ‌বে ওয়ানডে বিশ্বকাপ, আ‌য়োজ‌নে দ.আ‌ফ্রিকা, জিম্বাবু‌য়ে ও না‌মি‌বিয়া ◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মহসিন কবির

রাজনৈতিক সংস্কৃতি কী পরিবর্তন হচ্ছে?

মহসিন কবির: রাজনৈতিক নেতাদের মধ্য কথা বলার গুনগতমান অনেকটা পরিবর্তন হচ্ছে। গত বছরের ৫ আগস্টের আগের সেই ধারা এখন আর নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র ও জবাবদিহি থাকলে আরো পরিবর্তন হবে এবং পরিবর্তন আনতে হবে। 

ক্ষমতা বদলায়, পতাকা বদলায়; কিন্তু সহিংসতার রঙ বদলায় না। বিরোধী দলে থাকলে প্রতিবাদ, ক্ষমতায় গেলে প্রতিশোধ— এই চক্র ভাঙতে না পারলে আমরা কেবল সহিংসতার উত্তরাধিকারই বয়ে নিয়ে যাবো। 

এনসিপির হয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার বলেন, আজ দুই দলের নেতা তারেক রহমান এবং নাহিদ ইসলাম একত্রে বসেছেন। যদিও কয়েকটি আসনের নির্বাচনের ফলাফল নিয়ে এনসিপির প্রশ্ন রয়েছে। এরপরও তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যতাবোধের জায়গা থেকে সাক্ষাতে এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতাকে আমরা সাধুবাদ জানাই। তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই।
 
তিনি আরও বলেন, তারেক রহমান এবং নাহিদ ইসলামের মধ্যকার আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস দেয়।

রাজনৈতিক মতভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে এক হয়ে কাজ করার বিষয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও কীভাবে এর বাইরে গিয়ে একত্রে দেশের জন্য কাজ করতে পারি, সে সব বিষয় নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন, সেই প্রশ্নকে কীভাবে সুরাহা করা যায় এবং বিচারের যে প্রশ্ন সেই বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি।
 
এনসিপির সদস্য সচিব বলেন, আমরা মনে প্রাণে চাই এই বাংলাদেশ রাষ্ট্রে আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকবে। রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে। রাজনৈতিক বক্তব্য আলাদা হবে। কিন্তু দেশের প্রশ্নে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে বাংলাদেশের প্রশ্নে সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারব। সে ধরনের একটা পরিবেশ বাংলাদেশে অটুট থাকবে। সেটাই আমাদের প্রত্যাশার জায়গা।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানরে সাথে সাক্ষাৎ করতে তার বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় যান। 

আমিররের বাসায় জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন। এসময় অত‍্যন্ত সৌহার্দ‍্যপূর্ণ পরিবেশে শীর্ষ এই দুই নেতা সমসাময়িক রাজনীতি, সামাজিক বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

অতীতের পুনরাবৃত্তি ঠেকাতে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির মতে, দেশে যেন একক ব্যক্তির স্বৈরাচারী শাসন ফিরে আসতে না পারে, সে জন্য প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে।

বদিউল আলম মজুমদার বলেন, অতীতে যা ঘটেছিল, সেগুলোর যেন পুনরাবৃত্তি না ঘটে। অপশাসন, বিচারহীনতা, দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার যেন না ঘটে। যারা এসব অন্যায় করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে। বিচারের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে।

দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে বদিউল আলম বলেন, বিকৃত, নিম্নমানের, প্রতিহিংসামূলক ও ল্যাং মারার রাজনৈতিক সংস্কৃতিতে বদল আনতে হবে। এটি পরিবর্তন দুরূহ ও কষ্টসাধ্য। কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন, এ বিষয়ে রাজনৈতিক সমঝোতা হতে হবে। রাজনৈতিক দলগুলো অঙ্গীকারের বরখেলাপ করে। ২০০৮ সালের আগেও দলগুলো রাজনৈতিক সংস্কৃতি বদলের কথা বলেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়